Homeপশ্চিমবঙ্গউত্তর ২৪ পরগনাখড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজির অভিযোগ, আহত ২

খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজির অভিযোগ, আহত ২

খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজির অভিযোগ, আহত ২

উত্তর ২৪ পরগনা, ৬ অক্টোবর: উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া এলাকায় সোমবার গভীর রাতে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে এই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার গভীর রাতে পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে আচমকাই বোমাবাজির অভিযোগ ওঠে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পিছনে বিজেপির দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির একাংশের দাবি, তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত পক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা বোমাবাজির জন্য বিজেপিরই অন্য গোষ্ঠীকে দায়ী করেছে।

ঘটনার পর পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানা গিয়েছে। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ খড়দহ থানার সামনে বিক্ষোভও দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং বোমাবাজির সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোনও বিবাদ ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজলাইন নেটওয়ার্ক বাংলা | উত্তর ২৪ পরগনা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments