Homeদেশ-বিদেশদেশজ্ঞানেশ, আপনার মেয়াদ শেষ!’ মহালয়ার সকালেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, পথে নামার আগে...

জ্ঞানেশ, আপনার মেয়াদ শেষ!’ মহালয়ার সকালেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, পথে নামার আগে ‘আরশোলাদের’ হুঙ্কার

‘যন্তর মন্তর ২.০’ শুরু হওয়ার আগেই তুঙ্গে রাজনৈতিক তরজা! ‘ভোটচুরি’র অভিযোগে জ্ঞানেশ কুমারকে নিশানা করে একের পর এক পোস্ট ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডেলে।

মহালয়ার সকাল, ১০ অক্টোবর। পথে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় কার্যত বার্তার ঝড় তুলল ‘আরশোলারা’। ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচি শুরু হওয়ার আগেই একের পর এক তীক্ষ্ণ পোস্টে সরগরম হয়ে উঠল ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডেল। নিশানায় নির্বাচন কমিশন এবং কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বার্তাগুলির মধ্যে অন্যতম— ‘যন্তর মন্তর ২.০ শুরু! জ্ঞানেশ কুমার, আপনার ভোটচুরির সময় শেষ!’ আবার কোথাও সরাসরি হুঁশিয়ারির সুরে লেখা, ‘জ্ঞানেশ, আপনার মেয়াদ শেষ!’

‘ভোটচুরি’র অভিযোগকে সামনে রেখে এই বার্তাগুলির মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রতিবাদের সুর আরও জোরালো করার চেষ্টা করা হয়েছে। মহালয়ার সকালেই এমন ধারালো রাজনৈতিক বার্তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংগৃহীত ছবি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments