মাথাভাঙা: কোচবিহার জেলার মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-১ গ্রাম পঞ্চায়েতের হাসপাতালহাট এলাকায় উগ্র ষাঁড়ের হামলায় আহত হলেন দুই পথচারী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি উগ্র ষাঁড়ের হামলায় দুই পথচারী আহত হন। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষ। জনবহুল এলাকায় এভাবে ষাঁড়ের হামলার ঘটনায় পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এখন বড় প্রশ্ন, বিপজ্জনক এই পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ করবে স্থানীয় প্রশাসন? ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।



