রেতির জঙ্গল থেকে সেনা ছাউনিতে হাতির দল, জল খুঁজতে গিয়ে বিপত্তি! কুয়োর পাড় ভেঙে উদ্ধার, নিরাপদে জঙ্গলে ফিরল হাতি
ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে কুয়োয় পড়ে বিপাকে একটি হস্তিশাবক। সেনা জওয়ান ও বন দফতরের কর্মীদের যৌথ তৎপরতায় দীর্ঘ উদ্ধার অভিযানের পর নিরাপদে উদ্ধার করা হল হাতিটিকে। উদ্ধারের পর হাতিটি সুস্থ অবস্থায় নিজেই জঙ্গলের দিকে ফিরে যায়। ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে ডুয়ার্সের বনাঞ্চল, মানুষের বসতি এবং বন্যপ্রাণীর বিচরণক্ষেত্রের সংঘাতের বিষয়টি।



