Homeপশ্চিমবঙ্গঅগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ৮ পরিবার, বিপদের দিনে ফের সাহায্যের হাত বিজেপি নেতৃত্বের

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ৮ পরিবার, বিপদের দিনে ফের সাহায্যের হাত বিজেপি নেতৃত্বের

খাদ্যসামগ্রী ও ত্রিপলের পর এবার চৌকি-কম্বল বিতরণ, অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ

ইসলামপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সর্বস্ব হারিয়ে দিশেহারা আটটি পরিবার। বিপদের এমন কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার নজির গড়ল আগডিমটি খন্তি অঞ্চলের বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগমোহা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে চৌকি ও কম্বল তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তাঁরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিনের বেলায় ভাগমোহা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় আটটি পরিবারের বাড়িঘর। পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী-সহ জীবনের সঞ্চিত বহু মূল্যবান জিনিসপত্র। এক লহমায় কার্যত নিঃস্ব হয়ে পড়েন পরিবারগুলির সদস্যরা।

অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন আগডিমটি খন্তি অঞ্চলের বিজেপি নেতৃত্ব। এর আগেও তাঁদের হাতে খাদ্যসামগ্রী, ত্রিপল-সহ বিভিন্ন জরুরি সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। এবার সেই সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের চৌকি ও কম্বল বিতরণ করা হয়।

বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটানো পরিবারগুলির কাছে এই সাহায্য নিঃসন্দেহে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিপর্যয়ের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ যে সমাজে গুরুত্বপূর্ণ, তা আরও একবার সামনে এল ভাগমোহা গ্রামের এই ঘটনায়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং প্রশাসনিক সহায়তাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments