মৃতের নাম যোগেন্দর রায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বেলন পঞ্চায়েতের লাহিল এলাকার।জানা গিয়েছে, গত সোমবার বিকেলে ছটপুজোর প্রসাদ দিতে বেরিয়ে গত চারদিন ধরে বাড়ি ফেরেননি যোগেন্দর। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এদিন সকালে নদীতে দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।



