Homeপশ্চিমবঙ্গপণ্যবাহী লরির আড়ালে মহিষ পাচার! ৪২টি মহিষ উদ্ধার, গ্রেফতার ২প্রশাসনের নজরদারি এড়িয়ে...

পণ্যবাহী লরির আড়ালে মহিষ পাচার! ৪২টি মহিষ উদ্ধার, গ্রেফতার ২প্রশাসনের নজরদারি এড়িয়ে ভিনরাজ্য থেকে কীভাবে চলছে পশু পাচার? নেপথ্যের চক্রের হদিস কোথায়?

চোপড়া, উত্তর দিনাজপুর:
পণ্যবাহী লরিকে ঢাল বানিয়ে চলছিল মহিষ পাচারের কারবার! গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সোনাপুরের অয়েল ইন্ডিয়া মোড় সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় চোপড়া থানার পুলিশ। লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪২টি মহিষ। ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন।

পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যেই মহিষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনা নতুন করে সামনে এনে দিল একাধিক গুরুতর প্রশ্ন। মাঝেমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গরু ও মহিষ পাচারের সময় গাড়ি আটক হচ্ছে, উদ্ধার হচ্ছে পশু, গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা। কিন্তু পাচারের এই অবৈধ কারবারের শিকড় উপড়ে ফেলা যাচ্ছে না কেন?
ভিনরাজ্য থেকে একের পর এক পশুবোঝাই গাড়ি কীভাবে প্রশাসনিক নজরদারি এড়িয়ে রাজ্যের বিভিন্ন রাস্তা পেরিয়ে যাচ্ছে? সীমান্ত ও জাতীয় সড়কে নজরদারির ঘাটতি কোথায়? নাকি এই কারবারের পিছনে রয়েছে সুসংগঠিত কোনও পাচারচক্র?
শুধু কয়েকজন চালক বা বাহককে গ্রেফতার করলেই কি দায় শেষ? প্রয়োজন পাচারের মূল মাথাদের চিহ্নিত করে গোটা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। সাধারণ মানুষের প্রশ্ন, পাচারকারীরা বারবার ধরা পড়ছে, কিন্তু পাচারের কারবার বন্ধ হচ্ছে না কেন? প্রশাসন কি সত্যিই অন্ধকারে, নাকি নজরদারির ফাঁকেই সক্রিয় থাকছে এই চক্র?
উদ্ধার হওয়া ৪২টি মহিষের প্রকৃত মালিকানা এবং এই পাচারের সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments