Homeঅন্যান্যদুর্গাপুজোয় রেশন গ্রাহকদের জন্য বিশেষ ‘ফেস্টিভ্যাল প্যাকেজ’!

দুর্গাপুজোয় রেশন গ্রাহকদের জন্য বিশেষ ‘ফেস্টিভ্যাল প্যাকেজ’!

দুর্গাপুজোয় রেশন গ্রাহকদের জন্য বিশেষ ‘ফেস্টিভ্যাল প্যাকেজ’!

রেশন গ্রাহকদের পুজোর উপহার—১৯ টাকায় ময়দা, ৩০ টাকায় চিনি, বাড়ল সুজির বরাদ্দ তথ্য অনুযায়ী।

দুর্গাপুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পুজোর মরশুমে রাজ্যের যোগ্য ডিজিটাল রেশন কার্ডধারী পরিবারগুলির জন্য দেওয়া হবে বিশেষ ‘ফেস্টিভ্যাল প্যাকেজ’। সরকারের ঘোষণা অনুযায়ী, এই সুবিধার আওতায় ২ কোটিরও বেশি রেশন কার্ডধারী পরিবার ভর্তুকি মূল্যে ময়দা, চিনি ও সুজি কেনার সুযোগ পাবেন।

সরকারের ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ১ কেজি ময়দার দাম ১৯ টাকা এবং ১ কেজি চিনির দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, সুজির বরাদ্দও বাড়ানো হয়েছে। প্রথমে ২৫০ গ্রাম সুজি দেওয়ার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ৫০০ গ্রাম করার ঘোষণা করা হয়েছে। তবে সুজির চূড়ান্ত দাম টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জানানো হবে।

পুজোর সপ্তাহেই মিলবে সামগ্রী।

সরকারি ঘোষণা অনুযায়ী, দুর্গাপুজোর সপ্তাহের মধ্যেই রেশন ব্যবস্থার মাধ্যমে এই বিশেষ সামগ্রী বিতরণ করা হবে। অর্থাৎ পুজোর বাজারে সাধারণ মানুষের বাড়তি খরচের চাপ কিছুটা কমাতেই এই বিশেষ প্যাকেজের উদ্যোগ বলে জানানো হয়েছে।

কারা পাবেন এই সুবিধা?

ঘোষণা অনুযায়ী, জাতি-ধর্ম নির্বিশেষে রাজ্যের সমস্ত যোগ্য ডিজিটাল রেশন কার্ডধারী পরিবার এই সুবিধার আওতায় থাকবেন।

পুজোর আগে রেশন ব্যবস্থার মাধ্যমে ময়দা, চিনি ও সুজির এই বিশেষ প্যাকেজ কতটা সুষ্ঠুভাবে এবং সময়মতো গ্রাহকদের হাতে পৌঁছয়, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments