ফালাকাটা গরুপাচারের কারীরা ধরা পড়ার পর আবার, ধরা পড়েছে মহিষ পাচার কারীরা। প্রশ্ন, উত্তরবঙ্গের সড়কপথে কি অবাধে চলছে পশু পাচারের কারবার? পুলিশের অভিযানে ফের সামনে এল সেই প্রশ্ন। শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া এলাকায় মহিষ পাচারের চেষ্টা ব্যর্থ করার দাবি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর–ফুলবাড়ি জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে তিনটি মহিষ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পাচারের উদ্দেশ্য, সম্ভাব্য গন্তব্য এবং এর পিছনে কোনও বৃহত্তর চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত? শুধু বাহককে গ্রেফতার করেই কি তদন্ত শেষ হবে, নাকি পাচারের মূল মাথাদেরও আইনের আওতায় আনা হবে?
পশু পাচার রুখতে নজরদারি আরও জোরদার করার দাবি উঠছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পাচারচক্রের শিকড় পর্যন্ত পৌঁছনো এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
প্রতিকী ছবি



