Homeপশ্চিমবঙ্গবিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম’, ভাইরাল অডিওতে দলের কর্মীকেই ‘পেটানো’র হুমকি সন্তু...

বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম’, ভাইরাল অডিওতে দলের কর্মীকেই ‘পেটানো’র হুমকি সন্তু পানের!“আমি বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম!”

“আমি বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম!” হোয়াটসঅ্যাপ কলে ভাইরাল অডিওকে (যার সত্যতা যাচাই করে নিন নিউজ লাইন নেটওয়ার্ক) ঘিরে বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান । সেই অডিও ঘিরে বর্তমানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, ভিডিওতে বিধায়ক সন্তু পান দলেরই এক কর্মীকে গালিগালাজ করে পেটানোর হুমকি দিচ্ছেন।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয় একটি অডিও। সেই অডিওতে তিন ব্য়ক্তির আওয়াজ শোনা যাচ্ছে। অভিযোগ, এই অডিওটি তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান এবং তাঁর দলেরই দুই কর্মীর কথোপকথন। বিধায়কের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ কলে নিজের দলের কর্মীদের সঙ্গেই দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। ভাইরাল হওয়া অডিওতে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানকে বলতে শোনা যায়, “আমি বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম।” অডিওতে বিধায়ককে গালিগালাজ করতেও শোনা যায়। সেখানে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনারের উদ্দেশ্যেও খারাপ মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
বিজেপি সূত্রে জানা যায়, তারকেশ্বরের বিধায়ক ঘনিষ্ট এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ভান্ডারহাটির এক যুব বিজেপি কর্মী থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনাকে নিয়েই উত্তেজিত হয়ে পড়েন সন্তু পান। বিজেপি কর্মীর সঙ্গে রীতিমতো হুমকির সুরে কথা বলতে শোনা যায় বিধায়ককে। তাঁকে পেটানোর কথাও বলতে শোনা যায়।
এই ভাইরাল অডিও রেকর্ডিং মমতা তৃণমূল কংগ্রেসের পেজ থেকেও পোস্ট করা হয়। মমতা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার কনভেনার অসিত মজুমদার বলেন, “এগুলো বখড়ার গন্ডগোল। বিজেপি কর্মীরা বিধায়ককে মারছে, আবার কোথাও বিধায়ক কর্মীদের মারছে। তারকেশ্বরের বিধায়ক যে ভাষায় কথা বলছেন তা মুখে আনা যায় না। তিনি নিজেই বলছেন তিনি গুন্ডা। বিজেপি গুন্ডা, মাস্তানদের নিয়েই তৈরি দল। এঁদের কালচার মানুষ বুঝে গেছে। উন্নয়নের নামে লবডঙ্কা।”
ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ কলে থাকা যুবক অবশ্য দাবি করেন, “আমি বিজেপি কর্মী। আমাদের মধ্যে সমস্যা হওয়ার কথা নয়, যদিও হয়েছে তা দলীয় ব্যাপার। কিন্তু এই অডিও কে ভাইরাল করল? কেন করল? তা আমি জানি না। আমি কাউকে ভাইরাল করার জন্য পাঠাইনি বা অনুমতিও দিইনি। সকলকে ডিলিট করে দিতে বলেছি।”
প্রশ্ন, যদি এই অডিওটি সত্যি হয় তাহলে দল ও সরকার কি ব্যবস্থা নিবে সে দিকে তাকিয়ে আছে অনেকেই। আবার যদি ভিডিওটি মিথ্যা হয় তাহলে যারা প্রথমে এটা প্রকাশ করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
নিউজলাইন নেটওয়ার্ক এর সততা যাচাই করেনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্রকাশিত অডিওটি তুলে ধরা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments