কলকাতা:
বাসভাড়া সংক্রান্ত বচসাকে কেন্দ্র করে এক বাস কন্ডাক্টরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে। আহত কন্ডাক্টরের নাম দীপক মণ্ডল। ভিআইপি বাসস্টপ সংলগ্ন ইএম বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। তাঁর পেটে ও হাতে একাধিক আঘাত লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।



