Homeপশ্চিমবঙ্গবাংলায় ছয় মাসে ৬০ হাজার নাবালিকার সন্তান প্রসব! বাল্যবিবাহ রুখতে প্রশাসনের ভূমিকা...

বাংলায় ছয় মাসে ৬০ হাজার নাবালিকার সন্তান প্রসব! বাল্যবিবাহ রুখতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন

কলকাতা:
পশ্চিমবঙ্গে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভধারণ ও সন্তান প্রসবের পরিসংখ্যান সামনে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ছয় মাসে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮ বছরের কম বয়সি প্রায় ৬০ হাজার মেয়ের সন্তান প্রসব হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যানের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোরীরাও রয়েছে। ঘটনাটি শুধু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাল্যবিবাহ, কিশোরীদের নিরাপত্তা, শিক্ষা এবং সামাজিক সচেতনতার প্রশ্ন।
বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে মাতৃত্ব মা ও শিশুর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই শুধু পরিসংখ্যান প্রকাশ করলেই হবে না, প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর নজরদারি প্রয়োজন।
প্রশ্ন উঠছে,এত বিপুল সংখ্যক নাবালিকার সন্তান প্রসবের ঘটনা ঘটল কীভাবে? স্কুল, পঞ্চায়েত, প্রশাসন এবং শিশু সুরক্ষা ব্যবস্থার নজরদারি কি যথেষ্ট ছিল?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments