Homeআরও বিভাগঅপরাধশহিদ জওয়ানের দেহ নিয়ে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি!

শহিদ জওয়ানের দেহ নিয়ে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি!

শহিদ জওয়ানের দেহ নিয়ে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি!
অ্যাম্বুল্যান্সের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাকে, ছেলে-ভাই-ভাইপো ও চালক-সহ নিহত ৪
শহিদ জওয়ানের নিথর দেহ নিয়ে বাড়ি ফেরার পথেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। শেষযাত্রার সঙ্গী হয়ে অ্যাম্বুল্যান্সে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের।
রবিবার উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অযোধ্যা-সুলতানপুর সীমানার কাছে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
নিহতদের মধ্যে রয়েছেন শহিদ জওয়ানের ২৮ বছরের ছেলে গৌরব সিং, ৩৬ বছরের ভাই রাজন চৌধুরী, ৪০ বছরের ভাইপো রাম সমুঝ সিং এবং অ্যাম্বুল্যান্স চালক ৩০ বছরের জসপাল সিং।
একদিকে পরিবারের ঘরে ফিরছিল শহিদ জওয়ানের দেহ, অন্যদিকে সেই দেহ নিয়ে ফেরার পথেই নিভে গেল আরও চারটি প্রাণ। শোকের আবহে এই দুর্ঘটনা যেন পরিবারের কাছে একের পর এক আঘাতের নির্মম ছবি হয়ে দাঁড়াল।
শহিদকে শেষবারের মতো আপনজনের কাছে পৌঁছে দেওয়ার সেই যাত্রাই যে এভাবে আরও চারটি পরিবারের জীবনে চিরস্থায়ী শোক বয়ে আনবে, তা হয়তো কেউ কল্পনাও করেননি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।


সংগৃহীত ছবি 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments