Homeপশ্চিমবঙ্গকৃষকদের জন্য বড় ঘোষণা! কেন্দ্রের ২ হাজারের পর রাজ্যের আরও ৩ হাজার...

কৃষকদের জন্য বড় ঘোষণা! কেন্দ্রের ২ হাজারের পর রাজ্যের আরও ৩ হাজার টাকা?‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ নিয়ে ঘোষণা শুভেন্দুর, ৫ নভেম্বর থেকে অর্থ প্রদানের দাবি—কৃষকদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি‌


‌ কেন্দ্রের কৃষক সম্মান প্রকল্পের অর্থের পাশাপাশি এবার রাজ্যের কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা! প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২৪তম কিস্তিতে দেশের যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানোর পর পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আরও ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের এই অতিরিক্ত অর্থ দেওয়া হবে ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের মাধ্যমে বলে জানানো হয়েছে।
একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ৬ হাজার টাকা পান। তার সঙ্গে রাজ্য সরকারের তরফে আরও ৩ হাজার টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী ৫ নভেম্বর রাজ্যের পিএম কিষাণ প্রকল্পের প্রাপকদের কাছে এই অতিরিক্ত অর্থ পৌঁছে যাবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলির পুরশুড়া থেকে তিনি কৃষক সম্মান নিধির ৩ হাজার টাকা প্রদানের কর্মসূচির সূচনা করবেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এই অর্থ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।কৃষকদের আর্থিক স্বস্তি দিতে রাজ্য সরকারের আরও কিছু উদ্যোগের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিদ্যুৎ সংযোগ নেওয়া কৃষকদের ইউনিটপ্রতি ২ টাকা করে ছাড় দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৪ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, আলু চাষিদের জন্য আগামী ৫ নভেম্বর পৃথক প্যাকেজ ঘোষণার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষি ক্ষেত্রে আর্থিক সহায়তা ও উৎপাদন খরচের চাপ কমাতে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর কৃষক মহলের।
কৃষকদের আর্থিক সুরক্ষা ও কৃষি ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতি ঘিরে রাজ্য সরকারের এই ঘোষণা নতুন করে আলোচনায় এসেছে। তবে কৃষকদের প্রত্যাশা একটাই—ঘোষণার অর্থ যেন সময়মতো তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয়। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, উৎপাদন খরচ এবং ফসলের ন্যায্য দাম নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এই অতিরিক্ত অর্থ কতটা স্বস্তি দিতে পারে, তা নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়নের উপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments